পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক নিয়োগ
সূত্রঃ কালের কন্ঠশরীয়তপুরের পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে প্রভাষক ও সহকারী শিক্ষক পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটিতে মোট ৮টি শূন্য পদে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
পদের নাম ও যোগ্যতা
| পদের নাম | পদসংখ্যা | যোগ্যতা ও অভিজ্ঞতা | বেতন ও কর্মস্থল |
|---|---|---|---|
|
প্রভাষক (কলেজ শাখা) রসায়ন: ২টি পদ, পদার্থবিজ্ঞান: ২টি পদ, গণিত: ২টি পদ বয়স: ৩৫ বছর |
৬ টি |
সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়।
|
২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
পদ্মা সেনানিবাস, জাজিরা, শরীয়তপুর
|
|
সহকারী শিক্ষক (মাধ্যমিক শাখা) বয়স: ৩৫ বছর |
২ টি |
সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়।
|
১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
পদ্মা সেনানিবাস, জাজিরা, শরীয়তপুর
|
বিস্তারিত তথ্য
১। আবেদনের শেষ তারিখ ৭ নভেম্বর ২০২৬ অনুযায়ী প্রার্থীর বয়স গণনা করা হবে। বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর; অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়ক ভাতা ও উৎসব ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। চাকরি স্থায়ী হওয়ার পর প্রযোজ্য শর্তে ইনসেনটিভ, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির সুবিধাও রয়েছে।
২। আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটের E-Recruitment অপশনের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের ওয়েবসাইট: https://padmacpsc.edu.bd
৩। প্রভাষক পদের আবেদন ফি: ৮০০ টাকা (অফেরতযোগ্য)।
সহকারী শিক্ষক পদের আবেদন ফি: ৫০০ টাকা (অফেরতযোগ্য)।
৪। আবেদন করার পর Applicant Copy/Admit Card প্রিন্ট করে পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে। অনলাইনে আবেদন করা প্রার্থীদের কোনো কাগজপত্র ডাকযোগে পাঠানোর প্রয়োজন নেই।
৫। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না। কোনো কারণ দর্শানো ছাড়াই কর্তৃপক্ষ আবেদনপত্র বাতিল কিংবা নিয়োগ কার্যক্রম পরিবর্তন ও সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
আবেদন করতে চান?
আবেদন করার লিঙ্কটি খুলতে নিচের বাটনে ক্লিক করুন।
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
আবেদনের শেষ তারিখ: ৭ নভেম্বর ২০২৬
লিখিত পরীক্ষার তারিখ: পরবর্তী সময়ে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে জানানো হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডেমো ক্লাস/ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় SMS-এর মাধ্যমে জানানো হবে।
সম্পর্কিত অন্যান্য সার্কুলার (শিক্ষকতা)
ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এ শিক্ষক নিয়োগ
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
শেষ: 30 Oct
বিস্তারিত