বাংলাদেশ সেনাবাহিনী তে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
সূত্রঃ যুগান্তরবাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত প্রতিষ্ঠান আর্মি ওয়ার গেম সেন্টারে চুক্তিভিত্তিক সফটওয়্যার প্রোগ্রামার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রার্থীরা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বিস্তারিত তথ্য
🏁 বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত তথ্য:
- প্রতিষ্ঠান: বাংলাদেশ সেনাবাহিনী
- কর্মস্থল: আর্মি ওয়ার গেম সেন্টার, সেনানিবাস, ময়মনসিংহ
- পদের নাম: সফটওয়্যার প্রোগ্রামার
- পদসংখ্যা: ০৪টি
- বেতন: ৪০,০০০–৫০,০০০ টাকা
- চাকরির ধরন: চুক্তিভিত্তিক
- চুক্তির মেয়াদ: প্রাথমিকভাবে ২ বছর
- বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
- আবেদনের শেষ তারিখ: ০৮ নভেম্বর ২০২৬
- আবেদনের মাধ্যম: ই-মেইল
🏁শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
সফটওয়্যার প্রোগ্রামার পদে আবেদন করতে প্রার্থীকে বাংলাদেশের স্বীকৃত বা অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সিএসই, ইইই, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা সমমানের বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
প্রার্থীর ডিজাইন ও প্রজেক্ট রিকোয়ারমেন্টের ভিত্তিতে ডেভেলপমেন্ট টিমের অংশ হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং (OOP) বিষয়ে দক্ষতা এবং C#/.NET প্রোগ্রামিংয়ে পারদর্শিতা প্রয়োজন।
এ ছাড়া SQL ও No-SQL ডেটাবেজ সম্পর্কে ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। MySQL, MS SQL, Oracle ও MongoDB-সহ বিভিন্ন ডেটাবেজ প্রযুক্তি সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন।
🏁বয়সসীমা:
৩১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। এর বেশি বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
🏁চাকরির শর্তাবলি ও সুযোগ-সুবিধা:
নির্বাচিত প্রার্থীদের প্রাথমিকভাবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। কর্মদক্ষতার ভিত্তিতে পরবর্তী সময়ে চুক্তি পুনর্নবায়ন বা নবায়নের সুযোগ থাকতে পারে।
🏁নির্বাচিত প্রার্থীরা মূল বেতনের:
সমপরিমাণ দুটি উৎসব ভাতা এবং নববর্ষ ভাতা পাবেন। কর্মদক্ষতার ভিত্তিতে বেতন বৃদ্ধির সুযোগও রয়েছে। অফিস চলাকালীন সময়ে টি-ব্রেক ও দুপুরের খাবার অফিস কর্তৃপক্ষ বহন করবে।
🏁আবেদন করার নিয়ম:
আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, প্রোগ্রামিং দক্ষতা ও অভিজ্ঞতার বিবরণ উল্লেখ করে সিভি বা রিজিউমে ই-মেইলে পাঠাতে হবে।
আবেদনের ই-মেইল: hr.iwgss@gmail.com
সিভিতে অবশ্যই সাম্প্রতিক রঙিন ছবি, ফোন নম্বর, ই-মেইল ঠিকানা এবং বর্তমান ও স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।
🏁আবেদনের শেষ তারিখ:
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ০৮ নভেম্বর ২০২৬। তাই আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।