পায়রা বন্দর কর্তৃপক্ষে অপেক্ষমাণ তালিকা থেকে ২ পদে নিয়োগের সুপারিশ
সূত্রঃ পায়রা বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট (29 Oct, 2026)🏁নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিতঃ পায়রা বন্দর কর্তৃপক্ষের ১১ ক্যাটাগরির ১৪টি পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত ফলাফল গত ২ নভেম্বর ২০২৫ তারিখে প্রকাশ করা হয়েছিল। প্রকাশিত ফলাফলের ভিত্তিতে উপসহকারী প্রকৌশলী (সিভিল) ও নকশাকার পদে নির্বাচিত প্রার্থীদের মধ্যে কয়েকজন চাকরিতে যোগদান না করায় অপেক্ষমাণ তালিকা থেকে রোল নম্বরধারী প্রার্থীদের নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। ২৯ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নিম্নোক্ত পদে প্রার্থীদের নিয়োগের সুপারিশ করা হয়েছে। 🏁পদ ও রোল নম্বরঃ ১. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল) রোল নম্বর: ১২০০০৩১০ ২. পদের নাম: নকশাকার রোল নম্বর: ২১০০১৭৮ 🏁কাগজপত্র জমাদানের নিয়মঃ প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পায়রা বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট www.ppa.gov.bd থেকে পুলিশ প্রত্যয়ন বিবরণী ফরম ডাউনলোড করে দুই পাতা বিশিষ্ট ফরমের দুটি সেট প্রিন্ট করতে হবে। ফরম দুটি যথাযথভাবে পূরণ করে প্রতিটি সেটের সঙ্গে নিচের কাগজপত্র সংযুক্ত করতে হবে: ১. পরীক্ষার প্রবেশপত্রের দুই কপি। ২. পাসপোর্ট সাইজের দুই কপি ছবি। ৩. বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় সকল সনদ। ৪. জাতীয়তা সনদ। ৫. জাতীয় পরিচয়পত্রের প্রত্যয়িত কপি। 🏁যোগাযোগের ঠিকানা: সদস্য (প্রশাসন ও অর্থ) পায়রা বন্দর কর্তৃপক্ষ আল-আমিন মিলেনিয়াম টাওয়ার (লেভেল-৭), ৭৫-৭৬ কারওয়ান বাজার, ঢাকা। খামের ওপর অবশ্যই পদের নাম এবং রোল নম্বর উল্লেখ করতে হবে।