মেনু ও নেভিগেশন
প্রতিষ্ঠান

দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন জামে মসজিদ, বগুড়া

Logo

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, দুপচাঁচিয়া, বগুড়া-এ নিয়োগ বিজ্ঞপ্তি

সূত্রঃ দাপ্তরিক বিজ্ঞপ্তি (29 Oct, 2023)
সরকারি অন্যান্য শুরুঃ 29 Oct, 2023 শেষঃ 15 Nov, 2023

দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন জামে মসজিদ, বগুড়ায় অস্থায়ী ভিত্তিতে খতীব পদে নিয়োগের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে।

পদের নাম ও যোগ্যতা
পদের নাম পদসংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা বেতন ও কর্মস্থল
খতীব ০১ টি
(ক) আলিয়ামাদ্রাসা হতে দ্বিতীয় শ্রেণির কামিল / দ্বিতীয় শ্রেণির দাওরায়ে হাদিস পাশ। (খ) আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ স্বীকৃত কোনো কওমী মাদ্রাসা বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির দাওরায়ে হাদিস (তাকমিল)। (গ) দাখিল ও আলিমসহ কোনো বিশ্ববিদ্যালয় হতে ইসলামী বিষয় বা আরবিতে অনার্সসহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রী।
অভিজ্ঞতা: কোনো মসজিদে সিনিয়র পেশ ইমাম অথবা পেশ ইমাম হিসাবে ০৫ (পাঁচ) বছরসহ ইমাম হিসাবে কমপক্ষে ১০ (দশ) বছরের অভিজ্ঞতা অথবা কোনো মাদ্রাসার মুহাদ্দিস, ফকীহ, আদীব পদে অথবা কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ইসলামী বিষয় বা আরবিতে কমপক্ষে ০৮ (আট) বছর অধ্যাপনার অভিজ্ঞতা থাকতে হবে (শিথিলযোগ্য)। অন্যান্য: হাফেজ অগ্রাধিকার।
আলোচনা সাপেক্ষে
দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন জামে মসজিদ, দুপচাঁচিয়া, বগুড়া
বিস্তারিত তথ্য
আগ্রহী প্রার্থীকে আবেদনপত্রে নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর ও অভিজ্ঞতা উল্লেখপূর্বক উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি, দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন জামে মসজিদ, বগুড়া বরাবর আগামী ১৫/১১/২০২৩ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে সরাসরি বা ডাকযোগে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি ও চারিত্রিক সনদপত্র গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে।
বিশেষ দ্রষ্টব্যঃ নিয়োগের বিষয়ে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি,এ/ডি,এ প্রদান করা হবে না।
শেয়ার করুন:
সম্পর্কিত অন্যান্য সার্কুলার (অন্যান্য)
পায়রা বন্দর কর্তৃপক্ষে অপেক্ষমাণ তালিকা থেকে ২ পদে নিয়োগের সুপারিশ
পায়রা বন্দর কর্তৃপক্ষ (PPA)
শেষ: 08 Nov বিস্তারিত