অনলাইন এসএসসি ও এইচএসসি জিপিএ (GPA) ক্যালকুলেটর
বাংলাদেশের মাধ্যমিক (SSC), উচ্চ মাধ্যমিক (HSC), দাখিল ও আলিম পরীক্ষার ফলাফল প্রকাশের পর আপনার জিপিএ (Grade Point Average) কত আসলো তা বের করার জন্য এই টুলটি ডিজাইন করা হয়েছে।
কেন এই ক্যালকুলেটর ব্যবহার করবেন?
- ৪র্থ বিষয়ের নিখুঁত নিয়ম: শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী অপশনাল/৪র্থ বিষয়ের অতিরিক্ত পয়েন্ট (২.০০ বাদ দিয়ে) স্বয়ংক্রিয়ভাবে মোট ফলাফলে যোগ করা হয়।
- সহজ ইন্টারফেস: বিষয় যোগ বা মুছে মুহূর্তেই গ্রেড সিলেক্ট করে সঠিক জিপিএ বের করা যায়।
- পিডিএফ সেভ ও প্রিন্ট সুবিধা: ফলাফল দেখার পাশাপাশি সাবজেক্টওয়াইজ মার্কশিটের মতো পিডিএফ ডাউনলোড বা প্রিন্ট করে রাখার সহজ অপশন দেয়া হয়েছে।
কিভাবে ব্যবহার করবেন?
- আপনার প্রতিটি বিষয়ের প্রাপ্ত লেটার গ্রেড সিলেক্ট করুন।
- নতুন বিষয় যুক্ত করতে "আরও বিষয় যোগ করুন" চাপুন।
- অপশনাল সাবজেক্ট থাকলে টিক মার্ক দিয়ে তার গ্রেড সিলেক্ট করুন।
- "জিপিএ হিসাব করুন" বাটনে ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট ও ট্রান্সক্রিপ্ট কপি দেখতে পাবেন।